সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আলিয়ার হলিউড অভিজ্ঞতা

এই বছরের শুরু থেকেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট দারুণ সময় কাটাচ্ছেন। বছরের শুরুতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির সাফল্য। তার অভিনীত ‘আরআরআর’ ছবিটিও বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে। এখনো নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রযোজিত ‘ডার্লিংস’ এবং অয়ন মুখার্জি পরিচালিত বিশাল বাজেটের ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। সব মিলিয়ে ক্যারিয়ারে বেশ দারুণ সময় কাটাচ্ছেন তিনি।  এ ছাড়াও নেটফ্লিক্সের জন্য তৈরি ‘হার্ট অব স্টোন’ ছবি দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আলিয়া। তিনি গাল গ্যাডোটের সঙ্গে অভিনয় করছেন ছবিটিতে।

এর আগে জুলাই মাসে সিনেমার কাজ শেষ করে মুম্বাই ফিরে আসেন আলিয়া। শ্যুটিং শিডিউলের জন্য তিনি দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ছিলেন।

গর্ভে প্রথম সন্তান নিয়ে ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘হলিউডে আমার প্রথম কাজ। বড় প্রকল্পে ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার ওপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘেœ কাজ শেষ করেছি। টিমের সবার কাছ থেকে যে আতিথেয়তা, যতœ পেয়েছি, আমি কখনো ভুলব না।’

তিনি আরও বলেন, ‘গ্যাল, জেমি ও আমার পরিচালক টম হার্পারের সঙ্গে শ্যুটিং করার সময় সুন্দর সময় কাটিয়েছি। আমি মনে করি আমরা ‘হার্ট অব স্টোন’র মাধ্যমে খুব সুন্দর কিছু নিয়ে আসতে পারব এবং আমি এটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com