রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজপথ দখলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান ফখরুলের

আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণার আগে নেতাকর্মীদের রাজপথ দখলের জন্য প্রস্তুতি নেয়ার ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে যোগ দিয়ে দলের সিনিয়র নেতারা ভোলায় পূর্ব-ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার নিন্দা জানান।

পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ভোলার ঘটনা সরকারের ফ‍্যাসিবাদী চরিত্র সামনে নিয়ে এসেছে। এই ঘটনা প্রমাণ করেছে সরকার পুলিশ ও প্রশাসনকে ব‍্যবহার করে আন্দোলন দমন করতে চায়।

সরকারকে আর কোনো সময় দেয়া হবে না জানিয়ে, এক দফা এক দাবি নিয়ে সরকার-বিরোধী আন্দোলনের জন্য তৈরি থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

রোববার জ্বালানি, তেল, গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত ও গুলিবিদ্ধসহ আহত হন অর্ধশতাধিক মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com