শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাণিজ্য ঘাটতির পেছনে এলসির আড়ালে টাকা পাচার, সন্দেহ অর্থমন্ত্রীর

গত কয়েক মাসে দেশে রেকর্ড বাণিজ্য ঘাটতির পেছনে ‘এলসির আড়ালে টাকা পাচার’ একটি কারণ হতে পারে বলে সন্দেহ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আগামী প্রজন্মের কথা চিন্তা করে এ ধরনের অন্যায় কাজ থেকে ‘বিরত থাকার আহ্বানও জানান।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এ সন্দেহের কথা জানান।

দেশের আমদানি-রপ্তানি খাতে বিভিন্ন দুর্নীতির বিষয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কতটা দুর্নীতি হয় আমার কাছে তথ্য নেই। কিন্তু আমরা অনুমান করে বলতে পারি যে দুর্নীতি হচ্ছে। তা না হলে আমদানির চাইতে রপ্তানি বেশি হবে না কেন? আমদানির চাইতে রপ্তানি যদি বেশি না হয়, তাহলে আমরা রপ্তানিটা কেন করব? এই প্রশ্নটা কিন্তু খুব সহজেই এসে যায়।

মুস্তফা কামাল বলেন, আমরা কাঁচামাল এনে, এগুলোকে প্রক্রিয়াজাত করে রপ্তানি করি। কাঁচামালের সঙ্গে প্রক্রিয়ার খরচ যোগ করে সেটা যদি রপ্তানি করা হয়, সেটা তো আমদানির চেয়ে কম হতে পারে না। বিশেষ কারণে একবার দুবার কম হতে পারে। এটাই স্বাভাবিক প্রশ্ন। সেজন্য আমরা সব সময় আশা করি যে আমদানির চেয়ে রপ্তানি বেশি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com