বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ঢাকা শহরের ৫টি এলাকার ৭০০টি কেন্দ্রে চলছে কলেরার মুখে খাওয়া টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। প্রথম দিন হিসেবে কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি। অধিকাংশ কেন্দ্রে সিলিয়াল না থাকায় উপস্থিত টিকাগ্রহীতারা স্বাচ্ছন্দ্যেই টিকা গ্রহণ করেছেন। টিকা কার্ড সঙ্গে না থাকায় অনেকে টিকা গ্রহণ না করেই বাসায় ফিরেছেন।
গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকার একটি কেন্দ্রের দায়িত্বরত এক নার্স বলেন, ‘অনেকে কার্ড না আনায় আমরা টিকা দিতে পারিনি। এ ছাড়া ভিড় তুলনামূলক অনেক কম। যারা আসছেন টিকাকার্ড থাকলে এক বছর বয়স থেকে শুরু করে সবাইকে আমরা এই টিকা দিচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকাগ্রহীতা বলেন, ‘বেলা সাড়ে ১১টায় আসছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এর আগে যখন দিয়েছি, তখনো বড় লাইন ছিল না। আশা করছি এই টিকা নিয়ে সুস্থ থাকব।’