রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে যাত্রাবিরতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। গতকাল বুধবার প্রায় ৪০ মিনিটের এ যাত্রা বিরতিকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। পরে উভয় মন্ত্রী একে অন্যকে বই উপহার দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেইসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতির সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান। বিলাওয়াল ভুট্টো বলেন, ‘বাংলাদেশের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।’

৪ থেকে ৬ আগস্ট কম্বোডিয়ার রাজধানী নমপেনে এআরএফের ২৯তম মন্ত্রিপর্যায়ের বৈঠক হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com