রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোলায় বিএনপির হরতাল চলছে, শহরে র‌্যাব-পুলিশের টহল

ভোলায় পুলিশ সঙ্গে বিএনপির সংঘর্ষে ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর প্রতিবাদে ডাকা হরতাল পালিত হচ্ছে। আজ বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোলা শহরে কোনো দোকানপাঠ খুলতে দেখা যায়নি। এসময় যাত্রীবাহী যান চলাচলও বন্ধ ছিল।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের রাস্তায় থেকে থেকে বিক্ষোভ করলেও কোথাও সড়ক অবরোধ অথবা টায়ারে আগুন দিতে দেখা যায়নি।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বেলা ১১টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে ভোলায় নিয়ে আসা হবে। বিকেলে ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর থেকে দেখা যায়, ভোলার শহরের মধ্যে সদর রোড, খেয়াঘাট সড়ক, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়ক, ইলিশা সড়ক, মুসলিম পাড়া সড়কসহ শহরের কোনো সড়কে গাড়ি চলতে দেখা যায়নি। তবে শহরের বাইরে বীরশ্রেষ্ঠ মোস্তফাকামাল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি চলাচল অব্যাহত ছিল।

শহরের কালীনাথ রায়েরবাজার, বাংলাস্কুল মোড়, বরিশাল দালান, কালিখোলা, সরকারি স্কুলের মোড়, ইলিশা বাসস্ট্যান্ডসহ প্রতি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। র‍্যাব ও পুলিশের টহল দল গাড়িতে সাইরেন বাজিয়ে শহর প্রদক্ষিণ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com