রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১১ বিচারপতির শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত ১১ বিচারপতি।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতিগণ। সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে একথা জানান।
গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১১ বিচারপতি। গতকাল সড়ক পথে পদ্মা সেতু হয়ে তারা টুঙ্গিপাড়ায় যান।
গত ৩১ জুলাই সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। ওইদিনই তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি এটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি  এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিমকোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com