রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২২ অপরাহ্ন
চলমান করোনা মহামারির মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শেখ হাসিনা সরকার অনেকটা নিরুপায় হয়ে মূল্যবৃদ্ধি করেছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে সরকার তা সমন্বয় করবে বলে জানান তিনি।
রোববার (০৭ আগস্ট) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের দেশে জ্বালানি তেলের দাম কম হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির ফলে ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২২ পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় নয় হাজার কোটি টাকা। এ প্রেক্ষাপটেই সরকারকে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন দেশের জ্বালানি তেলের বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, মিয়ানমারে ডিজেলের লিটারপ্রতি মূল্য ১১২ টাকা ৫৬ পয়সা, ভারতে ১১৪ টাকা, শ্রীলঙ্কায় ১১৭ টাকা ৪৯ পয়সা, আরব আমিরাতে ১২২ টাকা ৮০ পয়সা, নেপালে ১২৭ টাকা ৮২ পয়সা, সিঙ্গাপুরে ১৮৯ টাকা ৭৮ পয়সা এবং হংকং-এ ২৬০ টাকা ৭৫ পয়সা।
‘স্বল্প আয়ের মানুষের জীবনমান, কৃষি উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে বিভিন্ন ধরনের সাপোর্ট কর্মসূচির আওতা বৃদ্ধির বিবেচনায় নিচ্ছে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে শিগগিরই জ্বালানির দাম স্থিতিশীল হতে শুরু করবে। সেটি আমাদের জন্য আশার বার্তা বয়ে আনবে।