সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বসুন্দরী হারজানের বিরুদ্ধে মামলা

দীর্ঘ ২১ বছর পর কোনো ভারতের মেয়ে মিস ইউনিভার্স হওয়ায় হইচই পড়ে যায় গত বছর। তিনি পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। ভারত থেকে হওয়া আগের দুই মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও লারা দত্তর মতোই হারনাজের বলিউডে কাজের ব্যাপারেও ভক্তদের উত্তেজনা কম ছিল না। তবে সিনেমায় অভিনয় করলেও হিন্দি নয়, হারনাজ অভিনয় করেছেন নিজের রাজ্য পাঞ্জাবের দুটি সিনেমায়। সেই সিনেমার একটি নিয়েই হয়েছে ঝামেলা। চুক্তিতে উল্লেখ থাকার পরও প্রচারণায় সময় না দেওয়ার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে এই মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ছবির প্রযোজক। ছবির প্রযোজক উপাসনা সিং গত বৃহস্পতিবার চন্ডিগড়ের জেলা আদালতে মামলাটি করেছেন। তার ‘বাই জি কুট্টাঙ্গি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হারনাজ। প্রযোজক বলেন, ‘হারনাজকে আমি ‘বাই জি কুট্টাঙ্গি’ ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছি। কেবল এটাই নয়, তাকে নিয়ে আরেকটি ছবি ‘ইয়ারা দিয়া পু বারান’ও বানিয়েছি। চুক্তি অনুযায়ী, তার প্রচারণায় অংশ নেওয়ার কথা, কিন্তু এখন কিছুতেই সময় দিচ্ছেন না। এমনকি ভার্চুয়াল প্রচারেও অংশ নিচ্ছেন না তিনি। বারবার অনুরোধ করার পরও কোনোভাবেই প্রচারে অংশ নিচ্ছেন না হরনাজ।’ প্রযোজক আরও বলেন, ‘মিস ইউনিভার্স হওয়ার আগেই তাকে আমি ছবিতে সুযোগ দিয়েছি। ছবির পেছনে বিপুল বিনিয়োগ করেছি। কিন্তু তার কারণেই ২৭ মে থেকে ছবি মুক্তি পিছিয়ে ১৯ আগস্টে নিয়ে এসেছি।’ তবে প্রযোজকের এ অভিযোগ বা তার বিরুদ্ধে মামলা নিয়ে হারনাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com