সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা বলে অভিহিত করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই পরিচালকের নতুন সিনেমা ‘বোবারা’র প্রচারণা চালানোর সময় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
হিন্দুস্তান টাইমসের খবর, ছবির প্রচারণার সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নুরও। অভিনেত্রীই বলেছিলেন- আমিও অক্ষয়ের মতো প্রচুর সিনেমা করেছি। কিন্তু তিনি অভিযোগ করেন- অক্ষয়ের মতো তিনি এত বেশি পারিশ্রমিক পান না তিনি। অক্ষয়ের আয় অনেক বেশি।
অভিনেত্রীর কথার জের ধরেই অনুরাগ বলে ফেলেন- অক্ষয় বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা।
একতা কাপুর প্রযোজিত দোবারা আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহ কাপাতে আসছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ কানন বলেছিলেন যে তাপসী এত বেশি ছবিতে অভিনয় করেছেন যে তাকে ‘ লেডি অক্ষয় কুমার’ অভিহিত করা যায়।
এই কথা শুনে তাপসী বলেছিলেন, এই প্রশংসা আমি আন্তরিকভাবে গ্রহণ করবো যদি তার (অক্ষয়) সঙ্গে আমার পারিশ্রমিক মিলে যায়। তার আগ পর্যন্ত তার সঙ্গে তুলনা করবেন না দয়া করে।