রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুইক রেন্টালের নামে চলছে কুইক লোপাট: ফখরুল

দেশে কুইক রেন্টালের নামে কুইক লোপাট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে মহাবিপর্যয়: সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, আত্মঘাতী চুক্তি ও অপরিণামদর্শী পরিকল্পনার মাশুল দিচ্ছে জনগণ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বিদ্যুৎ সেক্টর মন্তব্য করে তিনি বলেন, গত এক দশকে দেশে বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়ন ও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো পরিচালনা করতে গিয়ে খাতটিতে মোট দায়দেনার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার কোটি টাকার বেশি। দেশের বিদ্যুৎ খাতে মোট দায়দেনার বৃহদাংশই তৈরি হয়েছে বিদেশি ঋণে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে গিয়ে। বিশেষ করে রাশিয়ান ঋণ নিয়ে ১ লাখ ১৩ হাজার কোটি টাকায় ২৪০০ মেগাওয়াট রূপপুর পারমাণবিক প্রকল্পটি কতটুকু আর্থিক সাশ্রয়ী এবং মানুষের জীবন জীবিকার প্রশ্নে এর ঝুঁকি নিয়ে রয়েছে। একই প্রশ্ন রয়েছে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র এবং রামপাল, পায়রা বিদ্যুৎকেন্দ্র নিয়েও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com