সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিডিওটি আমার নয়, অঞ্জলির দাবি

কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো ‘লক আপ’-এর অঞ্জলি শর্মাকে কারো ভুলে যাওয়ার কথা নয়। শো-এর জেলে মুনাওয়ার ফারুকির ভালোবাসায় মেতেছিলেন। অঞ্জলি এখন ভারতের বেশ জনপ্রিয় মডেল। অনেকগুলো মিউজিক ভিডিওতে নজর কেড়েছেন।

কী ছিল সেই ভিডিওতে? দেখা গিয়েছিল ক্যামেরার সামনেই যৌনতায় মগ্ন এক মধ্যবয়স্ক পুরুষ ও এক তরুণী। আর সেই তরুণীর সঙ্গে মিল ছিল অঞ্জলির। এর পর থেকে তাঁর দিকেই আঙুল উঠতে শুরু করে। সুযোগ বুঝে অনেকেই অঞ্জলির নাম জুড়ে দেয়।

অঞ্জলি এক সাক্ষাৎকারে বলেন, ‘হতেই পারে তুমি কারো বদনাম করতে চাইছ! তবে এভাবে? কী বলব এদের? আমি তো না এটা! ওরা একবার ভাবল না আমার বাড়ির ওপরে কী প্রভাব পড়বে। আমারও তো পরিবার আছে। আমার পরিবারের লোকও তো সব ভিডিও দেখে। আমার একটা ছোট ভাই আছে। ’

তিনি বলেন, ‘আমার বয়স ২১। একসময় এটা মেনে নেওয়া, এটার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না আমি। একবারও কেউ ভাবল না আমার ইজ্জত নিয়ে খেলতে। এখন তো সবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। কারো ছবি এডিট করে দিচ্ছে, কারো ভিডিও। লোক এটাই মজা পাচ্ছে। এটাই ওদের কুল লাগছে। এরা একবারও ভাবে না ওদের মা-বোনদের সঙ্গে এ রকম হলে কী হবে। ’

অঞ্জলির দাবি, সেই ভিডিওটি ভুয়া। ইচ্ছে করে তাঁর মুখ কেটে সেঁটে দেওয়া হয়েছে। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে তাঁকে কখনো এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। তবে এটা ছড়ায় তিনি যখন ছিলেন লকআপের ফাইনাল উইকে। একসময় এটার মুখোমুখি হওয়াও তাঁর জন্য মুশকিল হয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com