বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ১১৬

বর্ষা মৌসুমের ডেঙ্গু জরিপ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুই সিটির ৫০ ভাগ ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব ২০ শতাংশের বেশি। নগরবাসীর জন্য তথ্যটিকে আশঙ্কাজনক বলছেন কীট তত্ত্ববিদেরা। এদিকে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে রেকর্ড ১১৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় চারশো রোগী।

সামনের দিনগুলোতে এডিসের পরিস্থিতি জানতে জরিপ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একটি জরিপ দলের সঙ্গে মিরপুর শপিং মলের নির্মাণাধীন ভবনে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন কীটত্ত্ববিদও। এখানে শ্রমিকরা একটি পাত্রে জমিয়ে রেখেছেন পরিষ্কার পানি। সেখানে জন্ম নিয়েছে অসংখ্য এডিসের লার্ভা। জরিপ শুরু হলে ভবন থেকে সরে পড়েন কর্মচারীরা।

এই ভবনের বেইজমেন্টের অবস্থা আরো ভয়াবহ। সেখানে জমে আছে পরিষ্কার পানি। একই অবস্থা মিরপুর সেকশন ১০ এই নির্মানাধীন ভবনে। সেখানে শ্রমিকরা জমিয়ে রেখেছেন পানি। আর তাতে জন্ম নিয়েছে অসংখ্য এডিসের লার্ভা।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নির্মানাধীন ভবন, এসির নিচে, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে সবচেয়ে বেশি মিলছে এডিসের লার্ভা। সংস্থাটি বলছে, এডিস নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে সিটি করপোরেশনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের তথ্য বলছে, ৫০ ভাগ ওয়ার্ডেই এডিসের লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি। আরো সাতদিন এডিসের ঘনত্ব জানতে জরিপ চালাবে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার দুই সিটির ৯৮ টি ওয়ার্ডের ১১০টি স্থানে এ জরিপ চালানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com