শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পিরোজপুরের পাড়েরহাট-হুলারহাট সড়ক পুনঃনির্মাণ কাজ শেষ

১৬ কোটি টাকা ব্যয়ে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পাড়েরহাট- হুলারহাট সড়ক পুন: নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী মাসে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর থেকে হুলারহাট নৌ-বন্দর পর্যন্ত এ সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বরিশাল বিভাগীয় পল্লী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এ সড়কটির কাজ ২০১৮-২০১৯ অর্থ বছরে শুরু হয়ে ২০২২-২০২৩ অর্থ বছরে শেষ হচ্ছে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এবং ১২ ফিট প্রস্থের এ সড়কটিতে বড়-ছোট মিলিয়ে ১৫টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। পুরো সড়কটিতেই করা হয়েছে বিটুমিন কার্পেটিং এর কাজ। এলজিইডি’র পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুস সত্তার হাওলাদার জানান ,এ সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলে হাজার হাজার নারী-পুরুষ-শিশু উপকৃত হবে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটির উভয় পাশের্^ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া কচা নদীর তীরবর্তী ৩টি ইউনিয়ন শারিকতলা, পাড়েরহাট ও শঙ্করপাশা এলাকার সবজি, মাছসহ বিভিন্ন কৃষিজাত পণ্য পরিবহণে এবং অফিস আদালতসহ বিভিন্ন স্থানে যাতায়াত খুবই সহজ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com