শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো। সেপ্টেম্বর মাসে লোডশেডিং থাকবে না। আমরা আশা করি সেপ্টেম্বর মাসে দেশে আর কোনো লোডশেডিং থাকবে না।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সাথে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।