বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

টুখেল-কন্তের লাল কার্ড

টটেনহ্যামের কোচ আন্তোনিও কন্তে এমনিতেই একটু খ্যাপাটে মানুষ। মেজাজ চড়া চেলসির কোচ টমাস টুখেলেরও। দুই কোচ যখন মুখোমুখি হলেন লন্ডন ডার্বিতে, ম্যাচের ফলাফল (২-২) বাদ দিয়ে মূল আলোচনায় এলেন তারাই। ম্যাচ শেষে হাতাহাতি করে দুজনেই দেখলেন লাল কার্ড।

দুই কোচের উত্তেজনার শুরুটা দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৮ মিনিটে গোল করেন টটেনহ্যামের পিয়েরে-এমিল হজবার্গ। তবে গোলের আগে একটা ফাউলের আবেদন করেছিলেন চেলসির খেলোয়াড়রা। রেফারি সাড়া দেননি। এ নিয়ে ডাগআউটে উত্তেজনা চলছিল। গোলের পর সেটার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আগ্রাসীভাবে চেলসির ডাগআউটের দিকে ছুটে যান কন্তে। তেড়ে আসেন টুখেলও। অন্যরা এসে সরিয়ে নেন দুজনকে। এ সময় হলুদ কার্ড দেখেন দুজনই। ঘটনা সেখানেই শেষ হয়নি। ম্যাচ শেষে হাত মেলাতে গিয়ে আবার লেগে যান কন্তে-টুখেল। হাত মেলানোর সময় কন্তে টুখেলের দিকে তাকাননি। টুখেল হাত টেনে ধরে মুখে এবং ইশারাতে বলছিলেন চোখের দিকে তাকাতে। মুহূর্তেই প্রায় কপালে কপাল ঠেকিয়ে মুখোমুখি দুই কোচ। সেটা মারামারি পর্যন্ত গড়ায়নি, তাই যেন স্বস্তি!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com