বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খেলা হবে। আন্দোলনে খেলা হবে, রাজপথে খেলা হবে এবং নির্বাচনেও খেলা হবে।
সেই ‘খেলার’ প্রস্তুতি নিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের যৌথ আয়োজনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে ‘অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দলের সবাইকে সর্বত্মক প্রস্তুতি গ্রহণ করতে বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
বিএনপির ‘সন্ত্রাস-নৈরাজ্য’ সৃষ্টির প্রতিবাদে ঢাকা ছাড়াও সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের আরও বলেন, গতবার নির্বাচনের আগে জগাখিচুড়ি ঐক্য করে ধরা খেয়েছেন, আবারও ধরা খাবেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ করতে হবে এই দেশ মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশ।
ওবায়দুল কাদের আরো বলেন, জঙ্গিবাদের ঠিকানা, পৃষ্ঠপোষক ও কারখানা বিএনপি। তাদের রুখতে হবে, মোকাবিলা করতে হবে। বিএনপি-জামায়াত জোটের জঙ্গিবাদ, বোমাবাজি, ও আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসার দিন শেষ। বিএনপির ক্ষমতায় থেকে যে বাংলাদেশ সৃষ্টি করেছিল বাঙালি আর সেই বাংলাদেশে ফিরে যাবে না