শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সরকার বেসরকারি পর্যায়ে আমদানির জন্য আরও ৩২ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৬টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। চালের দামের ঊর্ধ্বগতি রোধে সরকার এই উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল ২০ হাজার টন এবং আতপ চাল ১২ হাজার টন।
বুধবার (১৭ আগস্ট) এসব প্রতিষ্ঠানের নামে আমদানির অনুমতি-সংক্রান্ত সম্মতিপত্র ইস্যুর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, এসব ব্যক্তি/প্রতিষ্ঠানকে উল্লেখিত পরিমাণ (সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙাদানা বিশিষ্ট) নন-বাসমতি সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
আমদানির শর্তে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইল (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদেরকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।