শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াটসনভিল শহরের মিউনিসিপ্যাল বিমানবন্দরে দু’টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

ওয়াটসনভিল শহরের মুখপাত্র মিশেল পুলিডো বলেছেন, এ দুর্ঘটনায় কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতি বলেছে, বিমান দুটিতে তিনজন যাত্রী ছিল। এদের মধ্যে দু’জন মারা গেছেন। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com