সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পার্টিতে উদ্দাম নৃত্য, ফিনিশ প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল

ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন (৩৬) পার্টিতে উদ্দাম নৃত্য করছেন এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে দেশটিতে ওঠেছে সমালোচনার ঝড়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী সান্না মারিন তার বন্ধুদের নিয়ে পার্টিতে নাচতেছেন এবং গান গাইছেন।

বিরোধীরা বলছেন, যখন ফিনল্যান্ড গত ৩৮ বছরের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন তখন পার্টিতে প্রধানমন্ত্রীর এমন নৃত্য করার বিষয়টি সমীচীন নয়।

এমন কী তারা প্রধানমন্ত্রীর মাদক পরীক্ষা করার দাবি করেছেন। কারণ তাদের শঙ্কা তিনি মাদকাসক্ত। তবে ফিনিশ প্রধানমন্ত্রী মাদক গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেছেন, তিনি কেবলমাত্র মদ্যপান করেছিলেন এবং উদ্ধতভাবে পার্টি করেছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে ফিনিশ প্রধানমন্ত্রী আন্না মারিন বলেন, আমি জানতাম বিষয়টি ভিডিও করা হচ্ছে; কিন্তু এটি জনসম্মুখে প্রকাশ করায় আমি ব্যথিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com