শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কৃষক পেলেন ২৮৩১ কোটি টাকা

সরকারের তিন হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ থেকে কৃষকদের দুই হাজার ৮৩০ কোটি ৬১ লাখ টাকা ঋণ দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। করোনার ক্ষতি মোকাবেলায় কৃষি খাতের জন্য প্রণোদনামূলক এই পুনরর্থায়ন তহবিল গঠন করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

এই তহবিলের আওতায় ব্যাংক থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারছেন কৃষক। এই প্যাকেজ থেকে ১ শতাংশ সুদে তহবিলের অর্থ পাচ্ছে ব্যাংকগুলো।

তহবিলের মেয়াদকাল প্রথমে ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে ঋণ বিতরণে এ মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বিশেষ এই প্যাকেজ থেকে এক লাখ ৮৮ হাজার ৯৬৬ জন কৃষককে ঋণ দিয়েছে। অঙ্কে যার পরিমাণ দুই হাজার ৮৩০ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা। তবে তিন হাজার কোটি টাকার এই তহবিলে এখনো ১৭০ কোটি টাকা অর্থ রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কৃষক এই প্যাকেজ থেকে ঋণ পাবেন।

প্যাকেজের আওতায় সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বিশেষায়িত ব্যাংকটি এক লাখ ১৪৩ জন গ্রাহককে ঋণ দিয়েছে এক হাজার ২৫০ কোটি টাকা। এর পরেই আছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ; তারা ১২ হাজার ৯০১ জন গ্রাহককে দিয়েছে ৪০৩ কোটি টাকা। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিয়েছে ৩১৪ কোটি টাকা, সোনালী ব্যাংক ১৭৪ কোটি টাকা এবং অগ্রণী ব্যাংক ঋণ দিয়েছে ৮৯ কোটি টাকা।

এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে কৃষক ও গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ নিশ্চিত করবে। কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতাভুক্ত খাতে বিতরণ করা ঋণের বর্তমান গ্রহীতাদের মধ্য থেকে ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রাহককে অংশগ্রহণকারী ব্যাংক নিজ ব্যাংক থেকে প্রদত্ত বিদ্যমান ঋণ সুবিধার অতিরিক্ত ২০ শতাংশ পর্যন্ত ঋণ এই স্কিমের আওতায় বিতরণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com