মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় নারী ও শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলার সুবর্ণচর উপজেলার স্থানীয়রা। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আকতার মিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দেন। রাত ১১টায় চরজব্বর থানার পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২ নম্বর ক্লাস্টারের মো.রফিকের স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার মেয়ে সমিরা (৮) ও কাইছার (১-৩ মাস)।
চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।