মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ফখরুলের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারিতে থাকতেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com