মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

জেলা হাসপাতালে নেই প্রতিষেধক; পথেই মারা গেলেন সাপে কাটা রোগী

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সাপে দংশনের চিকিৎসা না পেয়ে সিংগাইরের সাব্বির হোসেন (১৭) নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সাব্বির উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মো. মহর আলীর ছেলে।

শনিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির দুপুর ১টার দিকে উত্তর পারিল সাইমেক্স লেদার ফ্যাক্টরি সংলগ্ন পশ্চিমের চকে ঘাস কেটে বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে তাকে সাপে কাটে। বিষয়টি বাড়িতে বললে স্থানীয় ওঝা ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টা করে। এতে সে আরো অসুস্থ হলে বাড়ির লোকজন দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com