রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আ. লীগ-বিএনপি দুই পক্ষই প্রস্তুত, ১৪৪ ধারা নন্দীগ্রামে

বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহ্বান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে দুই পক্ষের সমাবেশ নিষিদ্ধ করেছে। আজ বুধবার (২৪ আগস্ট) নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা জারি করেন।

জানা গেছে, নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়ন বিএনপি স্থানীয় বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৩টায় কর্মী সমাবেশ আহ্বান করে। অপরদিকে একই স্কুলমাঠে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ আহ্বান করে।

এদিকে, বুধবার সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ স্কুলমাঠে অবস্থান নিয়েছে।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বলেন, সহিংসতা এড়াতে ১৪৪ থারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com