রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মায়ের জন্য কিছুই না করতে পারার বেদনা এখনও তাড়া করে

মায়ের জন্য কিছুই না করতে পারার বেদনা তাকে এখনো তাড়া করে বলে জানিয়েছেন প্রয়াত আইভী রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নানা মিথ্যাচার করে খুনিদের পক্ষে এখনো যে সব বিএনপি নেতা কথা বলছেন, তাদের বিচার চেয়েছেন তিনি।

বুধবার সকালে বনানীতে মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হওয়ার চারদিন পর ২৪ আগস্ট মারা যান তিনি।

আইভি রহমানের মৃত্যুদিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এই উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গুলশানে জিল্লুর রহমানের বাসায় দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়।

এদিকে, ভৈরব উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করেছে। এছাড়া আইভি রহমানের পৈতৃক বাড়ি ভৈরবের চন্ডিবে তার পরিবারের পক্ষ থেকে দোয়া-মিলাদ এবং ভৈরব এমপি পাইলট গার্লস হাইস্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরব শহরের চণ্ডিবের এলাকার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। পারিবারিকভাবে আইভি রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর নিকটাত্মীয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com