বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৬৭ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত তিনজনকে নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৯ জনের।
৪ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। ১৬৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।