শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রথমবার ভারতে রপ্তানি হলো পাঙ্গাসের পোনা

বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম ভারতে রপ্তানি হয়েছে বাংলাদেশি পাঙ্গাস মাছের রেণু পোনা।

প্রথম দিনে ১ লাখ পাঙ্গাস পোনা রপ্তানি হয়েছে ভারতে।

বুধবার রাতে পাঙ্গাস পোনা মাছবোঝাই ট্রাকটি কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

পাঙ্গাস মাছের পোনার বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান শার্শার জনতা ফিস ও ভারতের আমদানিকারক পি আর ফুড, কোলকাতা।

প্রতি কেজি মাছের পোনার রপ্তানি মূল্য ছিল ১০ ডলার। মাছের পোনার খালাস প্রক্রিয়া সম্পন্ন করেন গণি অ্যান্ড সন্স নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।

জনতা ফিসের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম পাঙ্গাসের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা। মাছের এই পোনা আগে চোরাই পথে পাচার হতো ভারতে। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানির অনুমতি দেওয়ায় দেশে আসবে বৈদেশিক মুদ্রা। দেশে পাঙ্গাস মাছের হ্যাচারিগুলোতে আরও রেণু মাছ উৎপাদন বেশি হবে, বাড়বে কর্ম সংস্থান।

তিনি আরও জানান, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরও পাঙ্গাস মাছের রেণু পোনা রপ্তানি করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম পাঙ্গাস মাছের রেণু পোনা ভারতে রপ্তানি হয়েছে। প্রথম দিনে ৩৩৩.৪০ মার্কিন ডলার মূল্যে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে।

পাঙ্গাস মাছের রেণু পোনাবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com