শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ওএমএস (খোলা বাজারে বিক্রি) ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কম দামে চাল বিক্রি কার্যক্রম চালু হলে বাজারে চালের দাম আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, দাম আরও কমবে। গত সপ্তাহে চালের দাম যেটা বেড়েছে, সেটা কমছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো আরও কমবে।

বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com