সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
প্রযোজক হিসেবে ফিরলেন যিশু
‘ভালবাসা ভালবাসা’, ‘অপরাজিত’ এমনই সব একের পর এক হিট ধারাবাহিক। নেপথ্যে ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’। যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায়। তারপর সময় গড়িয়েছে। এসেছে বহু ধারাবাহিক, বহু নতুন মুখ। যিশুও কলকাতার গন্ডি ছাড়িয়ে পা রেখেছেন মুম্বাই এবং দক্ষিণে। তবে এবার প্রযোজক হয়ে ফিরছেন অভিনেতা। তার নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। সঙ্গে রয়েছেন অভিনেতার দিদি রাই সেনগুপ্তও। বুধবার সাতসকালে প্রকাশ্যে এলো যিশু, নীলাঞ্জনা প্রযোজিত নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। নতুন এই ধারাবাহিকের নাম ‘হরগৌরি পাইস হোটেল’। নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে যে ফিরছেন অভিনেতা রাহুল মজুমদার, তবে নায়িকা নতুন শুভস্মিতা মুখোপাধ্যায়।। রাহুলের বলেন, ‘খুব মন ভালো করা গল্প। এটাই প্রথম কারণ রাজি হওয়ার। যিশুদা-নীলাঞ্জনাদি অসম্ভব ভালো। প্রযোজক হিসেবে তো দুজনেই অসাধারণ।’ ইতিমধ্যে দুটি পর্বের শ্যুটিংও হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে পূজার আগেই সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক।
কপিল শর্মা শোতে নেই কৃষ্ণা অভিষেক
দ্য কপিল শর্মা শোর নতুন সিজনে থাকছেন না কৃষ্ণা অভিষেক যা শুনে অবাক হয়েছিলেন দর্শকরা। স্বপ্নার চরিত্রে এই স্ট্যান্ডআপ কমেডি শোতে কৃষ্ণা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। বলা ভালো, কপিলের শোর অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। কৃষ্ণা যদিও জানিয়েছিলেন কনট্র্যাক্ট নিয়ে কিছু সমস্যা থাকায় তিনি শো থেকে সরে দাঁড়িয়েছিলেন। মূলত টাকা নিয়ে মন কষাকষিতেই দ্য কপিল শর্মা শো ছাড়লেন গোবিন্দার ভাগনে। শোর সঙ্গে এক সূত্রের তরফে জানা গিয়েছে, ‘শোর নির্মাতারা কৃষ্ণার সঙ্গে বসে ব্যাপারটা মেটানোর অনেক চেষ্টা করেছে। তবে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে তা হলো পারিশ্রমিক। টাকার জন্যই কপিল শর্মা শো ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আবার এটাও শোনা গিয়েছিল, কপিল আর কৃষ্ণার মধ্যেই নাকি ঝামেলা হয়েছে। আর তাতেই এ সিদ্ধান্ত। যদিও ওই সূত্র উড়িয়ে দিয়েছে সে সম্ভাবনা। ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এমনকি ওদের একসঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ারও কথা আছে শো করতে, সঙ্গে থাকবে কিকু শারদা আর চন্দন প্রভাকর। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিডনি আর মেলবর্নে পারফর্ম করবেন তারা। বলিইড লাইফ ডটকমে প্রকাশিত এক খবর অনুসারে দ্য কপিল শর্মা শোর গত সিজনের প্রতি অ্যাপিসোডের জন্য কপিল নিতেন ৫০ লাখ। আর তারপরই ছিল কৃষ্ণা নিতেন প্রতি অ্যাপিসোডের জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা।
দ্বিতীয়বার কভিড আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। অভিনেতা নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।
টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’ এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তার পুত্র অভিষেকও কভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। কভিড আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা বাড়িতেই বিচ্ছিন্ন ছিলেন।