শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিফা র‌্যাংকিংয়ে নতুন তালিকা প্রকাশ, ১৯২ স্থানেই বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। আগের তালিকায় শীর্ষস্থানে থাকা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। সবাই রয়েছে আগের জায়গাতেই। একইভাবে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারিরা। এখনও সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে। সম্প্রতি শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টেও কোনো হেরফের হয়নি। ১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিলিয়ানরা। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com