সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাওনের থেকে টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিকাশে অ্যাকাউন্ট থেক প্রায় ৩২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মো. রবিউল ইসলাম নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে এই প্রতারণা করেন। বুধবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল। রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

আজ দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, রবিউল নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে ফোন করেছিলেন। তিনি তাকে বলেন, নূহাশ পল্লীর উন্নয়নের জন্য অস্ট্রেলিয়া থেকে একটি বড় তহবিল এসেছে। এই টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের মোবাইল নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

শাওন ওই নম্বরে যোগাযোগ করলে উপসচিব পরিচয়ে একজন কথা বলেন এবং অস্ট্রেলিয়া থেকে আসা অর্থ স্থানান্তরের জন্য সরকারি ট্যাক্স বা ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে বলেন। তিনি সরল বিশ্বাসে টাকা পাঠানোর পর সেই নম্বরটি বন্ধ পান। তখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এই ঘটনায় নুহাশ পল্লীর ম্যানেজার গত ১২ মে ধানমন্ডি থানায় মামলা করেন। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মামলা তদন্ত করে অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com