বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্যের কিছুটা উন্নতি: স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা ১ মিনিটে অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোলানজাইটিস বা বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যার ফলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন কিছুটা ভালো আছেন। এছাড়া উনার সিটি (CT) রিপোর্টও ভালো এসেছে, যদিও বা দিকের ফুসফুস কিছুটা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তারা তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জানিয়ে বিবৃতিতে সেব্রিনা ফ্লোরার অসুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com