রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ভোটিং মেশিন (ইভিএম) সিস্টেম ভোট চুরির নতুন কৌশল ও নির্বাচন কমিশনকে সরকারের দালাল আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কমিশন। তাদের এ সিদ্ধান্ত জনগণ মানবে না।
আজ শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোশাররফ। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইভিএমে ভোট নেওয়ার ঘোষণায় এটা প্রমাণিত হয়েছে, সরকার গায়ের জোরে ভিন্ন পদ্ধতিতে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা দেখতে চায় না। নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে।