শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে তহবিল চালু

দেশে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে চাষিদের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিশেষ এ তহবিল থেকে কৃষকরা ঋণ নিতে পারবেন। সর্বোচ্চ ৪ শতাংশ সুদে কৃষকরা এ তহবিল থেকে ঋণ পাবেন বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ। ইতোমধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে তা পাঠানো হয়েছে। এ তহবিল কীভাবে পরিচালিত হবে, কারা ঋণ পাবেন, কী শর্ত থাকবে সেসব বিষয়ে একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা ওই নীতিমালায় বলা হয়, গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদন যথেষ্ট নয়। তাই আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। মেয়াদ হবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। প্রয়োজনে তহবিলের মেয়াদ বাড়ানো হবে। এই তহবিলের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে কৃষকদের সর্বোচ্চ ৪ শতাংশ সুদে বিতরণ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com