সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
তুরস্কের পপ তারকা গুলসেন কোলাকোগলুকে তুরস্কের ধর্মীয় বিদ্যালয় নিয়ে কৌতুক করার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। ‘জনগণকে ঘৃণা ও শত্রুতার জন্য উস্কানি দেওয়া বা অপমান করা’র অভিযোগে তাকে এই শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত আনাদোলু সংবাদ সংস্থা ।
এপ্রিলে গুলসেনের একটি কনসার্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও প্রকাশের পরই এই অভিযোগ ওঠে। ভিডিওতে তিনি একজন সংগীতশিল্পীকে নিয়ে রসিকতা করেছিলেন।