সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি : শাহরুখ খান

একের পর এক বয়কটের ডাকে টালমাটাল বলিউড।   যত দিন যাচ্ছে, বলিউডে বয়কটের প্রবণতা যেন বেড়েই চলেছে। প্রথমে আমিরের লাল সিং চাড্ডার পর কিছুদিন আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটিকে বয়কটের ডাক দিয়েছিলেন হিন্দুত্ববাদীরা। সনাতনি হিন্দুদের এই সিনেমা দেখতে বারণ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরুভাই সাধু দেবনাথ।

২০০৯ সালে একটি ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ যে সম্মান ও ভালোবাসা পাচ্ছেন, যদি তাঁর নাম অন্য কিছু হত (হিন্দু ধর্মাবলম্বী) তাহলে এটা কি তাঁর জীবনে আরো বেশি প্রভাব ফেলত কিনা? অভিনেতা উত্তর দিয়েছিলেন, ‘আমার তো মনে হয় না কোনও পার্থক্য থাকত। অন্তত আমার কখনও এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার দেশ আমাকে এটা শেখায়নি। তাই আমাকে যেই নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে। ’

বলিউডে শাহরুখের ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। তাঁর প্রথম কাজ ছিল ১৯৮৯ এর টিভি শো ‘ফৌজি’। এরপর তিনি সার্কাস আর ইডিয়টের মতো কাজের অংশ হন। সিনেমায় তাঁর অভিষেক ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে। প্রথম ছবিতেই পান সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরষ্কার। তারপর থেকে একটানা কাজ করে নিজেকে নিয়ে গিয়েছেন বলিউডের শীর্ষ নম্বরে। এখনও শাহরুখ খানের সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে কোটি কোটি ভক্ত। বিশ্বের সবচেয়ে বড় ‘ফিল্ম মেগাস্টার’ বলা হয় এই অভিনেতাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com