সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
বিখ্যাত ভারতীয় ফ্যাশন ডিজাইনার কুণাল রাওয়াল এবং অর্পিতা মেহতা গতকাল (২৬ আগস্ট) তাদের বিবাহ পূর্ববর্তী একটি পার্টি আয়োজন করেছিলেন। শীঘ্রই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত এই যুগল। তারা দীর্ঘদিন ধরেই ডেট করে আসছেন। অবশেষে বিয়ের সিদ্ধান্তে এলেন।
কুনাল এবং অর্পিতার বিয়ে আগামী ২৮ আগস্ট।
বলিউডের প্রতিবেদন অনুযায়ী, তাদের বিয়েটি একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণেই তারা বিয়ের পূর্বে তাদের ইন্ডাস্ট্রি বন্ধুদের জন্য একটি প্রাক-বিবাহের পার্টি দিয়েছেন। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামকরা তারকা এই পার্টিতে উপস্থিত ছিলেন।
বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, শানায়া কাপুর থেকে শুরু করে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর পর্যন্ত তাদের ঝলমলে পোশাকের সাথে আয়োজনটি আলোকিত করেছেন। সেই পার্টি ধেকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে মালাইকা আরোরা তাঁর কমবয়সী নতুন প্রেমিক অর্জুন কাপুরের সাথে নেচেছেন। বলিউডের আইকনিক ‘ছাইয়া ছাইয়া’ গানে একসাথে নাচেন এই তারকা যুগল। তাদের সাথে যোগ দিয়েছিলেন হবু বর কুনাল রাওয়ালও।