শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ছয় মাসের মধ্যে বিশ্ববাজারে দাম না কমলে গ্যাস নিয়ে বড় সংকট দেখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেছেন, সবাই জ্বালানি তেলের কথা বললেও আসলে সবচেয়ে বড় সমস্যা গ্যাস। এইচএফও (বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি) এবং ডিজেলের দাম অনেক বাড়ছে, কিন্তু তবুও ওইটার সোর্স আছে। এদিক-ওদিক দিয়ে আমরা পাচ্ছি, ইম্পোর্ট হচ্ছে। কিন্তু গ্যাস ইজ আওয়ার বিগেস্ট প্রব্লেম।
শনিবার (২৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত মিট দ্য ওকাব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রায় ৭০-৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কারখানা থেকে। এলএনজির স্পট প্রাইস এত বেশি বেড়ে গেছে যে এই প্রাইসে কিনে কিন্তু আমাদের পোষাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা গ্যাসের অল্টারনেটিভ বেশি খুঁজতেছি।