বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

বাবরের কাছে সম্মান পেয়ে মুগ্ধ কোহলি

আর কয়েক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৮টায় এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সারা ক্রিকেটবিশ্ব এই ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। সবার নজর থাকবে দুই দলের দুই সুপারস্টার বিরাট কোহলি এবং বাবর আজমের দিকে। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার ম্যাচের আগের দিন একে অপরকে সেরা হিসেবে আখ্যা দিলেন।

ভারতের সাবেক অধিনায়ক যখন বাবরকে সেরার সম্মান দিচ্ছেন, সেই সময় সাংবাদিক সম্মেলনে কোহলিকে নিয়ে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘কোহলির মতো এত বড় মাপের ক্রিকেটারের বিপক্ষে কোন পরিস্থিতিতে কীভাবে খেলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে কোনোকিছু সহজে পাওয়া যায় না।  সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ কীভাবে পার করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কোহলি এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com