শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গার্মেন্টস জুট নিয়ে মুন্সীগঞ্জ থেকে ভারত যাচ্ছে বাংলাদেশী জাহাজ এমভি রাজ্জাকু

গার্মেন্টসের জুট নিয়ে মুন্সীগঞ্জের চরমুক্তারপুর রিভার পোর্ট থেকে ভারতে রওনা হয়েছে বাংলাদেশী পাতাকাবাহী জাহাজ ‘এমভি রাজ্জাকু’ ।
শনিবার দুপুর পৌনে ১টায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি রাজ্জাকু’ এই প্রথমবারের মতো গার্মেন্টস জুট  নিয়ে ভারতের উদ্দেশ্য রওয়ানা হয়। গার্মেন্টেসের অপ্রয়োজনীয় ১১১ মেট্রিক টন জুট নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর নদী বন্দর থেকে রওনা হলো জাহাজটি। আসামের ধুবড়ি বন্দরে যাচ্ছে জাহাজটি। বাংলাদেশের মোক্তার হোসেন ট্রেডার্স  রফতানিকৃত এই পণ্য নিচ্ছে ভারতের ভানসালি ইন্টারন্যাশনাল। গার্মেন্টেসের অপ্রয়োজনীয় ১১১ মেট্রিক টন রপ্তানিকৃত জুট থেকে আসবে ২৬ হাজার ৮৫ মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে নৌপথে এই রফতানি বিশেষ তাৎপর্য বহন করছে।
এ উপলক্ষে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে ‘এমভি ইয়া রাজ্জাকু’ নামে জাহাজটিকে রং বেরংয়ের বেলুন ও পতাকা দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় । তার আগেই জাহাজ ভর্তি করা হয় রফতানি পণ্য। বাংলাদেশি পণ্য নিয়ে ভারত যাচ্ছে জাহাজ, উৎসাহের যেন শেষ নেই । উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ধলেশ্বরী তীরে।
সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের সহ-ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, গার্মেন্টেসের অপ্রয়োজনীয় ১১১ মেট্রিক টন জুট নিয়ে মুন্সীগঞ্জের নদী বন্দর থেকে প্রথমবারের মত রওনা হচ্ছে এমভি ইয়া রাজ্জাকু। এই রফতানি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে যাচ্ছে। রফতানিকৃত পণ্য ভারতে পৌঁছতে সময় লাগবে ছয় দিন।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১ লাখ মেট্রিকটন গার্মেন্টস পণ্য রপ্তানি করা সম্ভব হবে। এই জুট যাবে ভারতের আসাম, মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়– ও রাজস্থানে । সেখানে বাংলাদেশী জুটের চাহিদা অনেক বেশি।
বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএর অতিরিক্ত পরিচালক শর্মিলা বেগম, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার  মো. আব্দুল হাকিম, রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজদ ও সজল চক্রবর্তী, রপ্তানিকারক প্রতিষ্ঠান মের্সাস মোক্তার ট্রেডাসের মালিক মো. মোক্তার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com