সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
মোবাইল অ্যাপ্লিকেশনে পর্নোগ্রাফি ফিল্ম তৈরি এবং আপলোড করার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ‘ডিসচার্জ’ আবেদন দায়ের করার কয়েকদিন পরে আরেক অভিনেত্রী গেহানা বসিষ্ঠও মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করেছেন।
আবেদনে অভিনেত্রী গেহানা বলেছেন যে, তিনি একজন পরিচালক যিনি ‘ইরোটিক সিনেমা’ তৈরি করেন যা ভারতে অনুমোদিত। আবেদনকারী আরও বলেছেন যে, ওটিটি প্ল্যাটফর্মের জন্য ভারতে কোনও সেন্সরশিপ নেই। তাঁর বিরুদ্ধে মামলাটি কোনো প্রমাণ ছাড়াই করা হয়েছে।
প্রাপ্তবয়স্ক সিনেমার অভিনেত্রী গেহানা বসিষ্ঠ
গতবছর ১৯ জুলাই পর্নোগ্রাফি কান্ডে গ্রেপ্তার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই খবরের শিরোনামে ছিল রাজের পর্নোগ্রাফি কান্ড। পর্নকান্ডে গ্রেপ্তার হওয়ার প্রায় ২ মাস পর জামিন পেয়েছিলেন রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছিলেন তিনি।
জানা গেছে, কুন্দ্রা পর্নোগ্রাফিক সামগ্রী বিক্রির সঙ্গে কোনও যোগসূত্র অস্বীকার করে আদালতে একটি আবেদনও করেছিলেন। মুম্বাই পুলিশ আবেদনের জবাব দেবে যার পরে আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস