রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টাকা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা জোট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রোববার রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি লুটপাটের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিলো। দেশের হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই দল বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত এতে কোনো সন্দেহ নাই। তিনিই খুনিদের নিরাপদে বিদেশে পাঠান। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। পুরস্কৃত করেছেন। শুধু তাই নয়, এ হত্যার বিচার হবে না, সেই আইনও পাস করেন। খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি হয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেন।’

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন- স্বাধীনতা ও মুক্তি সম্ভব হয়েছে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন, কে উপহার দিতেন উন্নয়নশীল আলোকিত এই দেশ, যে বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আজকে গ্রামে গেলেও মনে হয় শহর।

ওবায়দুল কাদের বলেন, জনগণকে ধৈর্য ধরতে হবে। করোনার সময় জনগণ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছিলেন। তিনি আস্থার প্রতীক হয়ে করোনার ধাক্কা সামলে নিয়েছেন। আজকের এই পরিস্থিতি মোকাবিলায় নেত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নানামুখী পরিকল্পনা নিচ্ছেন, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, মানুষ কষ্ট করছে। এই কষ্ট লাঘবে সবাইকে সতর্ক হতে হবে। মনোযোগী ও সাশ্রয়ী হতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com