শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লোডশেডিং শুধু কি বাংলাদেশে, প্রশ্ন জয়ের

বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে এ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন।

ওই ফেসবুক পোস্টে প্রশ্ন রাখা হয়, লোডশেডিং শুধু কি বাংলাদেশে? শীত তীব্র হলে চারদিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে যুক্তরাজ্যে। এ ছাড়াও লন্ডনের ৪০ বছরের ইতিহাসে জ্বালানির মূল্য বেড়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। জ্বালানি সংকটের কারণে খোদ যুক্তরাষ্ট্রে মোবাইলে এসএমসের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হচ্ছে। বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জাপান এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি স্বল্পতার বিপর্যয়ের খাদে পা দিয়েছে বিশ্ব। আগস্টের নিম্ন দর থেকে অপরিশোধিত জ্বালানির প্রধান সূচকগুলোতে ব্যারেল প্রতি মূল্য এখন ২৫ শতাংশ বেশি। এশিয়ায় সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পথে প্রাকৃতিক গ্যাসের দর। মহাদেশটির বিশাল সব তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য কয়লার অভাবও এর জন্য দায়ী। ফলে, কমাতে হয়েছে বিদ্যুৎ উৎপাদন। অনেক এলাকা যে কারণে থেকে থেকেই লোডশেডিংয়ের কবলে পড়ে। বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখনই এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানে এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। আর ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত, যোগ করেন সজীব ওয়াজেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com