মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও মোছা. মারিয়া আক্তার (৮)। মো. ইয়াছিন (১২)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৬ জনকে দগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, কেরানীগঞ্জের জিনজিরাএলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসা জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com