বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল পাস

সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন।

দেশে বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রেখে এ বিলটি পাস করা হয়।

বিলে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন পরিচালনা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য প্রয়োজনীয় বিধান করা হয়েছে।

 

জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com