রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হিংসা করেন, সহ্য করতে পারেন না: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে গতকাল যেসব উক্তি করেছেন, আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না, এই ধরনের উক্তি কেউ করতে পারে। এটা সমস্ত রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত।

আজ বুধবার (৩১ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল। অসুস্থ ও বয়োবৃদ্ধ হওয়ায় নির্বাহী ক্ষমতার মাধ্যমে তাঁকে আমি তাঁর বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। কিন্তু এখন বলছে, খালেদা জিয়া অসুস্থ, তাঁকে বিদেশে পাঠাও। আহ্লাদের আর শেষ নাই।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে গতকাল যেসব উক্তি করেছেন, আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না, এই ধরনের উক্তি কেউ করতে পারে। এটা সমস্ত রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত। এর একটাই কারণ। সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। প্রতিমুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি (প্রধানমন্ত্রী) হিংসা করেন, সহ্য করতে পারেন না। যে কারণে আজকে তাঁর সম্পর্কে এ সমস্ত অনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলেছেন, যা এ দেশের মানুষ কখনই ভালো চোখে দেখে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com