সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিরেই সুইফটের বাজিমাত

বছর দুই আগে জোড়া অ্যালবাম মুক্তি পায় পপ গানের বিশ^নন্দিত গায়িকা টেইলর সুইফটের। অ্যালবাম দুটি যেমন বিক্রি হয়েছে, পেয়েছেন সমালোচকদের প্রশংসাও। কিন্তু কোনোটাই স্বীকৃতি এনে দিতে পারেনি। ভক্তদের অপেক্ষা ছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ)। নিরাশ করেননি সুইফট। গত রবিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ভিএমএর আসরে রাতটা নিজের করে নিয়েছেন গায়িকা। আসরের সর্বোচ্চ পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’সহ তিনটি পুরস্কার জিতেছেন তিনি। সুইফট ভিডিও অব দ্য ইয়ার জিতেছেন ‘অল টু ওয়েল : দ্য শর্টফিল্ম’-এর জন্য। এই ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোজা ক্যাট, ড্রেক, এড শিরান, হ্যারি স্টাইল, লিল নাস এক্স-জ্যাক হারলো ও অলিভিয়া রদ্রিগোর মতো শিল্পীরা। সুইফটই প্রথম শিল্পী, যিনি ক্যারিয়ারে তিনবার ভিডিও অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন। এটা ছাড়াও বেস্ট লং ফর্ম ভিডিও ও সেরা পরিচালকের পুরস্কারও জেতেন সুইফট। পুরস্কার গ্রহণ করে ৩২ বছর বয়সী গায়িকা বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি, যদি ভক্তদের কথা না ভাবতাম, আমি এই স্বল্পদৈর্ঘ্য ছবি বানাতে পারতাম না। নিজের সব অ্যালবাম পুনরায় রেকর্ডও করতে পারতাম না।’ পুরস্কার গ্রহণ করে নতুন অ্যালবামের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন টেইলর সুইফট, ‘আপনারা এতটা মহৎপ্রাণ, ভাবলাম এটা দারুণ হবে যদি নতুন অ্যালবামের ঘোষণা দিই।’ গায়িকা জানান, তার দশম অ্যালবাম ‘মিডনাইট’ মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর। সুইফট ছাড়া এবারের আসরে বাজিমাত করেছেন মার্কিন র‌্যাপার জ্যাক হারলো। আসরের সর্বোচ্চ চার পুরস্কার জিতেছেন তিনি। অন্য বড় পুরস্কারের মধ্যে সং অব দ্য ইয়ার জিতেছেন বিলি আইলিশ, আর্টিস্ট অব দ্য ইয়ার ব্যাড বানি, সেরা পপ গায়ক হয়েছেন হ্যারি স্টাইল। গ্রুপ অব দ্য ইয়ার হয়েছে বিটিএস। এবারের ভিএমএতে পারফর্ম করেছেন লিজ্জো, ব্ল্যাকপিংক, নিকি মিনাজ প্রমুখ। অনুষ্ঠানে ‘চন্দ্রমানব’-এর অবতারে হাজির হয়ে চমকে দেন অভিনেতা জনি ডেপ। তবে সরাসরি নয়, তার পারফরম্যান্স ছিল আগে থেকেই ধারণ করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com