শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্যক্তি পর্যায়ের অতিরিক্ত ডলার ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ

ব্যক্তি পর্যায়ে থাকা অতিরিক্ত ডলার ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর অতিরিক্ত ডলার পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কোনো ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলার বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ব্যাংক হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশযাত্রায় এসব মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। ১০ হাজার ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী যেকোনো মানি চেঞ্জারে বিক্রি বা ব্যাংক হিসাবে জমা রাখা বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। অতিরিক্ত ডলার ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর আওতায় দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন বৈদেশিক মুদ্রা থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী মানি চেঞ্জারের কাছে বিক্রি করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কারও কাছে অতিরিক্ত ডলার পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকের পাশাপাশি খোলাবাজারেও এখন ডলার–সংকট চলছে। এর ফলে খোলাবাজারে প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১২০ টাকা উঠেছিল, এখন যা ১০৫-১১০ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com