মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
রাজধানীর গুলশান-২ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয় ভবনের অষ্টমতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ের অষ্টমতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।